ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়ের ওড়না টানলো বখাটে, প্রতিবাদ করায় মাকে মাটিতে ফেলে মারধর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

নোয়াখালীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে প্রকাশ্যে মারধর করেছে আবদুল কাইয়ুম নামের এক ব্যক্তি। শনিবার বিকেলে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মাইজদী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই তরুণীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল কাইয়ুম। শনিবার বিকেলে তিনি মাকে নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ির সামনের সড়কে তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে কাইয়ুম। একই সঙ্গে তার ওড়না ধরে টান দেয়। ওই ঘটনার প্রতিবাদ করলে তার মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয় কাইয়ুমের।

এক পর্যায়ে কাইয়ুমের সহযোগী জুয়েল মোবাইলে আরো ৭-৮জনকে ডেকে আনে। পরে কাইয়ুম ওই নারীর চুল ধরে প্রকাশ্যে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে কিল, ঘুসি ও লাথি মারতে থাকে। ওই সময় মা-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা মা-মেয়েকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয়।

ভুক্তভোগী তরুণী জানান, ঘটনার পর পুলিশ কাইয়ুমকে আটক করলেও রহস্যজনকভাবে সে ছাড়া পেয়ে যায়। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মা-মেয়ে।

অভিযুক্ত আবদুল কাইয়ুম জানায়, সে কোনো নারীর গায়ে হাত তোলেনি। জমিতে পানি সেচ দেয়া নিয়ে রায়হান নামে এক যুবকের সঙ্গে হাতাহাতি হয়েছে।

সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন জানান, কোনো নারীকে মারধর বা শ্নীলতাহানির ঘটনা ঘটেনি। জমি সংক্রান্ত বিরোধে সামান্য হাতাহাতি হয়েছে। ওই ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে। অভিযোগগুলো তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102