ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভেজাল গুড় তৈরি, তিন ব্যবসায়ীর জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. মোক্তার শাহ (৪৫), মো. আব্দুর রহিম সুজন (২৭) ও মো. আল আমিন সোনার (৩৫)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।

সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর তার নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত উপজেলার চাঁচকৈড় বাজারে অভিযান চালায়।

অভিযানকালে ভোজাল গুড় তৈরি ও সংরক্ষণকৃত ২৫ হাজার কেজি ভেজাল গুড়সহ তৈরির বেশ কিছু উপকরণ জব্দ করা হয়। এ সময় চাঁকৈড় বাজারের গুড় ব্যবসায়ী মৃত মাহমুদ শাহর ছেলে মো. মোক্তার হোসেন, মৃত আজিজ সোনারের ছেলে মো. আব্দুর রহিম ও আতাহার সোনারের ছেলে আল আমিন সোনারকে আটক করা হয়।’

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. আবু রাসেল প্রত্যেককে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে জব্দকৃত মালামাল ধংস করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102