ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৫৭ বার পঠিত

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ১২ জন মারা গেছে। আহত হয়েছেন আরও ১৮ জন।

আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড (বিএনপিবি)। খবর নিউইয়র্ক টাইমসের।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, প্রবল বর্ষণে পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয়। এতে বেশ কয়েকজন মারা গেছেন। আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।

ভূমিধসের কারণে স্থানীয় একটি সেতু ও সড়ক বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি নিয়ে অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মৌসুমি বৃষ্টিতে গত কয়েক দিন ধরে বেহাল অবস্থা ইন্দোনেশিয়ার। সম্প্রতি বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত দেশটিতে বহু মানুষ পাহাড় ও নদীর আশপাশে বসবাস করেন।

এদিকে শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৬২ যাত্রী নিয়ে একটি অভ্যন্তরীণ বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। এর মধ্যে দেশটিতে ভূমিধসে হতাহতের ঘটনায় শোকের মাত্রা আরও বেড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102