ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাত্র ৯৮ মার্কিন সেনার বিপরীতে ৪০ হাজার আফগানি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৫৪ বার পঠিত

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, গত পাঁচ বছরে তার দেশের ৪০ হাজারের বেশি মানুষ নিহত হলেও মার্কিন সেনা নিহত হয়েছে মাত্র ৯৮ জন। সম্পরতি মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

আশরাফ গনি বলেন, “২০১৫ সালে আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আফগানিস্তানে মার্কিন সেনা নিহত হয়েছে ৯৮ জন। অথচ আমার দেশের সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে ৪০ হাজারেরও বেশি। আমরা মার্কিন নাগরিকদের নিরাপত্তা রক্ষা করেছি।”

তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ার আগে দু’দেশের স্বার্থ বিবেচনায় নেয়ার জন্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান। আফগান প্রেসিডেন্ট বলেন, যে কোনও মূল্যে তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে হবে।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট গনি তালেবানের সঙ্গে তার সরকারের চলমান শান্তি প্রক্রিয়া নিয়েও কথা বলেন।

তিনি জানান, শান্তি আলোচনা কিভাবে চলবে তার রূপরেখা ঠিক করতেই চার মাস সময় ব্যয় হয়েছে। এখন আলোচনার মূল পর্বে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। আফগান প্রেসিডেন্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় বসার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102