ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

নড়াইলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. এনায়েত মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমান।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার রায় ঘোষণা করা হয়।

মৃত্যদণ্ডপ্রাপ্ত এনায়েত লোহাগড়ার কাশিপুর গ্রামের ইন্তাজ মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মো. এনায়েত মোল্লা তার শ্বশুরবাড়ি সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জব্বার মোল্লার বাড়িতে থাকতেন। তিনি যৌতুকের জন্য বিভিন্ন সময়ে স্ত্রী নারগিস বেগমকে নির্যাতন করতেন।

সর্বশেষ ২০১৮ সালের ২১ নভেম্বর রাতে স্ত্রীকে বাবার দেয়া জমি বিক্রয় করতে বললে, তিনি জমি বেচতে অপারগতা প্রকাশ করেন। এনায়েত ওই রাতেই তাকে হত্যা করে গলায় শাড়ি পেঁচিয়ে পুকুর পাড়ের আম গাছে ঝুলিয়ে রাখেন।

পরে ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর ভাই মো. বাকু মোল্লা ও বোন মোসাম্মৎ পারভিন খাতুন সদর থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। এরপর মামলা করার পর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম আসামির বিরুদ্ধে প্রতিবেদন আদালতে দাখিল করেন।

প্রতিবেদনের ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে এনায়েতকে এ রায় দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102