ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাঈদ খোকনের বিরুদ্ধে ২ মামলা দিলেন তাপস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

দুর্নীতির অভিযোগ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্য মানহানিকর উল্লেখ করে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ সোমবার (১১ জানুয়ারি) দুপুরে ঢাকার আদালতে এই মামলা দায়ের করেন তিনি।
এর আগে আজ সকালে রাজধানী কমলাপুর টিটিপাড়া সায়েদাবাদ গোপীবাগসহ বিভিন্ন এলাকার বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সোমবার (১১ জানুয়ারি) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামলা করার হুঁশিয়ারি জানিয়েছিলেন বর্তমান মেয়র তাপস।
দুর্নীতির বিরুদ্ধে সিটি করপোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মেয়র তাপস বলেন, বিভিন্নভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন। সাবেক মেয়রের এমন বিষোদগার ব্যক্তিগত আক্রমণ বলে আমি মনে করি। দীর্ঘদিন ধরে বক্স কালভার্ট এর ময়লা আবর্জনা পরিষ্কার কাজ বন্ধ ছিল। ওয়াসার কাছ থেকে যেসব যন্ত্রপাতি তারা বুঝে পেয়েছেন সেগুলোর বেশিরভাগই অচল। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরবাসী সুফল পাবেন।
এর আগে গতকাল রোববার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র তাপস বলেন, সাবেক মেয়র সাঈদ খোকন আমাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, এগুলো আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না। সেটা তার ব্যক্তিগত অভিমত। ‘ব্যক্তিগত আক্রোশে’ কোনো বক্তব্যের ব্যাখ্যা দেওয়াটাও সমীচীন নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102