ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণের পর রক্তক্ষরণে অজ্ঞান কিশোরীকে বাড়ির পাশে ফেলে রাখা হয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জ ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী রাকিব নামের এক যুবক। পরে অচেতন অবস্থায় শিশুটিকে বাড়ির বাইরে ফেলে যায় সে। স্বজন ও আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন আরটিভি নিউজকে জানান, শিশুটির বাবা তাদের প্রতিবেশী মো. রাকিবকে (২২) অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা করছে।

থানায় করা অভিযোগ ভুক্তভোগী শিশুটির মা জানান, শনিবার রাত ১০টার দিকে তার নাবালিকা শিশুটি (১০) টয়লেটে যাওয়ার সময় প্রতিবেশী রাকিব তার হাত ও মুখ চেপে ধরে শিশুটিকে তার রুমে নিয়ে যায়। পরে শিশুর হাতে ও মুখে গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। পাশবিক নির্যাতনের সময় শিশুটি অচেতন হয়ে পরলে তাকে ঘরের বাইরে রেখে ফেলে রেখে চলে যায়। এদিকে শিশুটির বাবা-মা তাকে ঘরে না পেয়ে খোঁজ করে রাকিবের ঘরের সামনে পরে থাকতে দেখে তাকে ঘরে নিয়ে যায়। রাত একটার দিকে শিশুটির জ্ঞান ফিরে এলে সে তার মাকে ঘটনা খুলে বলে।
নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জমান জানান, শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102