ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিবি পরিচয়ে প্রাইভেটকারে তুলে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ডিবি পরিচয়ে দুই ব্যবসায়ীকে প্রাইভেটকারে তুলে নিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

টাকা ছিনতাইয়ের পর ব্যবসায়ীদের মারধর করে গাজীপুরের চন্দ্রায় ফেলে চলে যায় ছিনতাইকারীরা। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে আশুলিয়া থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ব্যবসায়ী মোশারফ হোসেন ও হেলাল উদ্দিন জানান, ইসলামী ব্যাংক ইপিজেড শাখা থেকে টাকা তুলে রিকশায় রওনা হন তারা। কিছুদূর যাওয়ার পর একটি সাদা রঙের প্রাইভেটকার এসে তাদের গতিরোধ করে। এ সময় ডিবি পরিচয়ে তাদের গাড়িতে উঠিয়ে নেয় তারা। পরে চোখ-মুখ বেঁধে মারধর করে টাকা ছিনিয়ে নেয়া হয়।

ব্যাংক থেকে তোলা নগদ ৫ লাখ ৬৮ হাজার টাকা ও তাদের পকেটে থাকা টাকাও ছিনিয়ে নেয়া হয়। এরপর চন্দ্রা বাসস্ট্যান্ডের কাছে গাড়ি থেকে নামিয়ে দেয়। ভুক্তভোগী দুই ব্যবসায়ী প্লাস্টিক পণ্যের ব্যবসা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102