ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যা মামলার রায় ১৭ই জানুয়ারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে করা মামলায় তিন আসামির বিরুদ্ধে রায় ১৭ই জানুয়ারি ঠিক করেছে আদালত।

রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালত যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য এই দিন ঠিক করে।

এর আগে, যুক্তিতর্কের শুনানির জন্য তিন আসামিকে আদালতে তেলা হয়। এ সময় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আদালতে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

অপরদিকে, নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যুক্তি তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবীরা। এ মামলায় রাষ্ট্রপক্ষে ২২ জনের মধ্যে ১৭ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

২০১৮ সালের ১৬ই জুলাই মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরির্দশক মো. আলী হোসেন নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই আল-আমিন ওরফে জনিকে অভিযুক্ত করে চার্জশিটটি দাখিল করেন। এরপর ২০১৯ সালের ৩১শে জানুয়ারি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালত ওই তিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

গত ২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলের আঞ্জুমান মফিদুল ইসলাম রোডের বাড়িতে শামসুন্নাহার ও তার ছেলে ‘ও” লেভেলের শিক্ষার্থী শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় পরদিন ২রা নভেম্বর শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102