ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিংড়ায় গাছে বেঁধে মারধর, ২ আসামি কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

পূর্ব শত্রুতার জেরে পাশের উপজেলার দুই যুবককে ধরে মারপিট এবং মোবাইলফোনসহ টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে এই আদেশ দেন আদালত। ভুক্তভোগী একজনের নাম সাগর হোসেন। অপরজনের নাম অন্তর। তারা দুইজনই গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী সাগরের ভাই বিপ্লব বাদী হয়ে গতকাল রবিবার (১০ জানুয়ারি) রাতে সিংড়া থানায় ওই মামলা দায়ের করলে পুলিশ পাঁচ আসামির মধ্যে দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিরা হলেন- সিংড়া উপজেলার বিলদহর বাধপাড়ার কদমের ছেলে শামিম ওরফে কাছিম ও নতুনপাড়ার সিদ্দিকের ছেলে করিম আলী। সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আইও এসআই নূরে আলম জানান, মামলায় বাদী অভিযোগ করেছেন রবিবার সকাল ১১ টার দিকে সাগর ও অন্তর অটোভ্যানযোগে বিলদহর বাজারে আসছিল। এসময় পূর্ব শত্রুতার জেরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া শামিম ও করিমসহ পাঁচ জন তাদের ধরে টেনে হিঁচড়ে নামায়। এসময় বাধা দিতে এলে স্থানীয় রোকেয়া নামে এক নারীকেও তারা মারপিট করে। ঘটনার সময় আসামিরা ভুক্তভোগী সাগরের পকেটে থাকা দুই হাজার টাকা ও ১২ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয়রা আসতে থাকলে আসামিরা স্থান ত্যাগ করে। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102