ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার লিটার তেলসহ গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

সিদ্ধিরগঞ্জে তেলের গোডাউন থেকে ১০ হাজার লিটার জ্বালানী তেলসহ জাহাঙ্গীর আলম (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাত ১১টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের আটি ছাপাখানা এলাকায় ফার্নিশ তেলের হাউজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত ১টি তেলের ট্যাংকার ট্রাক জব্দ করে র‌্যাব-১১ এর সদস্যরা।

সোমবার র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন (পিপিএম) চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। উক্ত ডিপো থেকে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে মাটির নিচে ৫০ থেকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার তেলের হাউজ তৈরি করে চোরাই ফার্নিশ তেল গোডাউনে মজুদ করা হয়। সেই তেল রাতের আঁধারে ট্যাংকলরিতে করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ ও বিক্রয় করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102