ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত, আহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

ভোলার চরফ্যাশনে ট্রাকচাপায় মো. এরশাদ আলী (৫২) নামে এক প্রধান শিক্ষক মারা গেছেন। আহত হয়েছেন ২ নারীসহ ৩ জন।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে চরফ্যাশনের শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী দক্ষিণ মাদ্রাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দক্ষিণ মাদ্রাজ গ্রামের মৃত হাসেম মাঝির ছেলে।

এ ঘটনায় মনির, ফাতেমা ও তানিয়া নামে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মনির ও তানিয়ার বাড়ি উপজেলার জাহানপুর ইউনিয়নে অপরজন ফাতেমার বাড়ি ভোলা সদরে বলে হাসপাতাল সূত্র জানা গেছে। আহত মনিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষক এরশাদ আলীসহ আহত ৩ জনই অটো রিকশার যাত্রী ছিলেন। হঠাৎ করে চরফ্যাশন থেকে দ্রুতগামী ট্রাক অটো রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এরশাদ আলী মারা যান।

চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান,‘আহতদের চরফ্যাশন ও বরিশালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102