ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ সরকারি কর্মচারীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন দুই সরকারি কর্মচারী। আজ সোমবার সকালে ঢাকাগামী ৭৫৮ ডাউন দ্রুতযান ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা জজ আদালতের জারিকারক আব্দুস সোবহান ও রুহুল আমিন। এর মধ্যে আব্দুস সোবহানের বাড়ি সদর উপজেলার আঁকচা গ্রামে, অপরজনের সদর উপজেলার বরুণাগাঁও গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া ৯টার দিকে তারা অফিস আদেশ জারি করতে মোটরসাইকেলযোগে পীরগঞ্জ উপজেলা শহরে যান। এ সময় রেলক্রসিং পার হবার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান,‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাজ করছে।’

ঠাকুরগাঁও স্টেশন মাস্টার আকতারুল ইসলাম জানান, ‘ঘন কুয়াশায় অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102