ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আখাউড়ায় মাটি খুঁড়তে মিলল হাজারও বুলেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খুঁড়ে পাওয়া গেছে হাজার হাজার বুলেট। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনী থেকে বিপুল পরিমান এই বুলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম ঘটনাস্থলে অবস্থান করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। সকালে মো. রফিক ও জুয়েল নামে দুই যুবক সেখানে লাকড়ি কুড়ানোর সময় তারা একটি শক্ত মাটির চাকা পায়। পরে চাকার মধ্যে বুলেট পাওয়া যায়। পরে এই দুই যুবক আরো মাটি খুঁড়ে বেশ কিছু বুলেটপায়। সব মিলিয়ে কুড়িয়ে পাওয়া বুলেটের ওজন পাঁচ কেজির মতো।

কলোনীর বাসিন্দা রাকিব হাসান বলেন, ধারণা করা হচ্ছে বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়কার। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি বিষয়টি আখাউড়া থানা পুলিশকে অবহিত করেছেন।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, রেলওয়ে উন্নয়ন কাজের জন্য মাটি খুঁড়ায় সেখানে মাটির নিচে থাকা পরিত্যক্ত বুলেট পাওয়া গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে দারোগা পাঠিয়েছি। পরে বিস্তারিত বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102