ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অনশন করে বর পেলেন পপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছিলেন কলেজ ছাত্রী পপি খাতুন। অনড় মনোভাব নিয়ে অনশন করে চলেছিলেন তিনি। নানা চাপ সত্ত্বেও দাবি থেকে সরে আসেননি ওই ছাত্রী।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে নানা নাটকীয়তা শেষে পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে বিয়ে।

ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল গ্রামে। প্রেমিক সাইফুল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে এবং প্রেমিকা পপির বাড়ির পাশের সোনার মোড় গ্রামে।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে পিপরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কলিম উদ্দীন বলেন, উভয় পরিবারের সম্মতিতে ৬ লাখ এক টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পূর্ণ হয়।

কলিম উদ্দীন জানান, দীর্ঘ ২ বছরের প্রেম করার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন মাস স্বামী স্ত্রী পরিচয়ে গাজীপুর জেলার কামরাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে তারা। পরে নাটোর আসার পর ওই প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাসা থেকে পালিয়ে যায়। শুক্রবার থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন ওই ছাত্রী। এরপর পুলিশ ও স্থানীয়দের নিয়ে সকলে মিলে সমাধান করে বিকেলে বিয়ে পড়ানো ওই প্রেমিক জুটির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102