ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দু’টি তক্ষকের দাম ১০ লাখ, বিক্রেতা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে বন্যপ্রাণী তক্ষক পাচারের সময় মতিউর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে দুটি তক্ষক উদ্ধার করে র‍্যাব।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে করিমগঞ্জ উপজেলার গুনধর উজান বরাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মতিউর রহমান ওই গ্রামের মৃত আ. গফুরের ছেলে।

র‍্যাব জানায়, মতিউর রহমান কয়েকদিন আগে রাঙ্গামাটি থেকে দুটি তক্ষক আনেন। তক্ষকগুলো ১০ লাখ টাকায় বিক্রি করার চেষ্টা করছিলেন মতিউর।

র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পেন অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, তক্ষক বিক্রির খবর পেয়ে ক্রেতা সেজে র‍্যাব সদস্যরা মতিউরের কাছে যায়। এসময় ১৬ ইঞ্চি লম্বা দু’টি তক্ষক, ২১ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে বন্য প্রাণী সংরক্ষণ আইনে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102