ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে ফাঁদে ফেলে ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া একটি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে খুলনা সিআইডি। নগরীর বেশ কয়েকটি ঘটনার পর তদন্ত করে প্রযুক্তি সহায়তায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
এমন বেশ কিছু অভিযোগ জমা পড়ে খুলনা সিআইডির হাতে। তদন্তে নামে চৌকস দল। প্রযুক্তি সহায়তায় সনাক্ত হয় অভিযুক্ত। একই কায়দায় আরেকটি প্রতারণা যখন ঘটছিলো তখনই ঘটনাস্থলে হানা দেয় সিআইডি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক স্বীকারও করে, ফেসবুকে মেয়েদের নামে আইডি খুলে, প্রেমের ফাঁদে ফেলে অসংখ্য মানুষকে লুটের কথা। আছে আরো সহযোগী।
পুলিশ জানায়, অনেকেই লোকলজ্জার ভয়ে অভিযোগ দেয় না, তাই অনেক সময়ই পার পেয়ে যায় অভিযুক্তরা। আসামি রিমান্ডে, জানিয়েছে পুরো চক্রের বিষয়ে। তাদের ধরতেও অভিযান চলছে।