বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিরপেক্ষ আম্পায়ার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
আসছেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো, হেনরি চার্লস এলিসন ও কলিন স্টুয়ার্ট টেন্যান্ট। যদিও আইসিসি আগে সিদ্ধান্ত নিয়েছিলো করোনার কারণে নিজ দেশের আম্পায়ারদের অধীনে আপাতত হবে আন্তর্জাতিক সিরিজ। তবে বাংলাদেশের কোন আম্পায়ার আইসিসির এলিট ক্লাবের সদস্য নয়। আইসিসির ইমার্জিং আম্পায়ারের তালিকায়ও নেই বাংলাদেশের কেউ। তাই দুই টেস্ট পরিচালনার জন্য তিন ইংলিশ আম্পায়ারকে নিয়োগ দিয়েছে আইসিসি। তিনজনই ইংল্যান্ড থেকে আসবেন বিধায় থাকতে হবে ১৪ দিনের কোয়ারিন্টিনে।
৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় টেস্ট পরিচালনা করতে হলে তাই দ্রুতই ঢাকায় আসতে হবে বিদেশি আম্পায়ারদের।