ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাম্পকে সমর্থন করা ৭০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৬৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে হামলায় জড়িত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। স্থানীয় সময় গতকাল সোমবার টুইটার এ ঘোষণা দিয়েছে।

এএফপির খবরে জানা যায়, ব্লগপোস্টে টুইটার জানিয়েছে, তারা গত শুক্রবার বিকেল থেকে কিউঅ্যাননের বার্তা শেয়ার করায় কয়েক হাজার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা শুরু করেছে। ওয়াশিংটন ডিসিতে সহিংস হামলার ঘটনা ও আরও বিপদের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার। এর আগে ক্যাপিটল হিল ভবনে হামলায় গোপন ‘উগ্র ডানপন্থি’ সংগঠন কিউঅ্যাননের সদস্যরা ছিলেন উল্লেখ করে বিবিসি প্রতিবেদন প্রকাশ করে।

টুইটার বলছে, শুক্রবার থেকে ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট টুইটার বন্ধ করা শুরু করেছে। এগুলোর মধ্যে এক ব্যক্তি অনেক অ্যাকাউন্ট পরিচালনা করে, এমন অ্যাকাউন্টও ছিল।

এর আগে, গত ৮ই জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের টুইটার স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, কয়েক দিন ধরে ট্রাম্পের করা টুইটগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেই অ্যাকাউন্ট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক আগেই ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102