পারভেজ হাসান ইমনের পর এবার ইনজুরিতে জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ।
ফিল্ডিং অনুশীলনের সময় আঙ্গুলে আঘাত পেয়েছেন ঢাকা এক্সপ্রেস। বাম হাতের আঙ্গুলে লেগেছে তিন সেলাই। প্রাথমিক অবস্থায় ৭২ ঘন্টার পর্যবেক্ষনে তাসকিন। এদিকে তৃতীয় দিনের মত অনুশীলনে টাইগাররা। জন লুইস ও ওটিস গিবসনের দলের সাথে যোগ দেয়া নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এদিকে প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ পুরো ওয়েস্ট ইন্ডিজ দল ও টিম ম্যানেজমেন্ট।
আরো একবার পরীক্ষার পর মাঠের অনুশীলন শুরু হবে ক্যারিবীয় দলের।