ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অশ্বিনের কাছে ক্ষমা চাইলেন পেইন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

অবিশ্বাস্য এক জুটির লড়াই শেষে সিডনি টেস্ট ড্র করে মাঠ ছাড়ে ভারত। ড্র ছাপিয়ে এই টেস্টের নানা ঘটনা আর নাটকীয়তার মাঝে অন্যতম আলোচিত বিষয় ছিল স্লেজিং। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনকে অজি অধিনায়ক টিম পেইনের স্লেজিং।

সিডনিতে পেইনের শেষদিন যেন দুঃস্বপ্নের মতো কেটেছে। অশ্বিনকে কুরুচিকর ভাষায় স্লেজিং করায় সমালোচনার মুখে পড়েছেন পেইন। তবে ম্যাচ শেষে অবশ্য সেই ভাষা ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) আচমকা সংবাদমাধ্যমের সামনে হাজির হন পেইন। অশ্বিন ইস্যুতে সবকিছু পরিষ্কার করেন সেই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে পেইন বলেন, ‘সবই খেলার অংশ। এর মাঝে অন্য কিছু ছিল না। ম্যাচ শেষে অশ্বিনের সঙ্গে কথা বলেছি।’

অজি অধিনায়ক আরও বলেন, ‘অশ্বিনের ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। বিশেষত আমি যেভাবে দলকে নেতৃত্ব দেই, তাতে গর্ববোধ করি। কিন্তু শেষ দিনে মনে হয়েছে অধিনায়কত্ব আমার জন্য উপযুক্ত ছিল না। ম্যাচে চাপ ছিল। আমিও মানুষ। আমি যে ভুল করেছি, সেজন্য ক্ষমা চাইছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102