ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেডারেশন কাপে ৫ ফুটবলার, দুই কোচ ও ৩ দলকে শাস্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

ফেডারেশন কাপের শৃংখলাভঙ্গের অভিযোগে ৫ ফুটবলারসহ দুই কোচ ও ৩ দলকে শাস্তি দিয়েছে ফেডারেশন। সোমবার সভা শেষে এ সিদ্ধান্ত জানায় ডিসিপ্লিনারি কমিটি।

রেফারির উপর চড়াও হওয়ার ঘটনায় অভিযুক্ত আবাহনীর দুই ফুটবলার সোহেল রানা ও টুটুল হোসেনকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে অর্থ জরিমানা। জরিমানা গুনতে হবে আরেক ফুটবলার সাদ উদ্দিনকে। প্রথম কোয়ার্টার ফাইনালে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন শেখ রাসেল ফুটবলার তকলিস আহমেদ।

রেফারির সাথে অসদাচরণের জন্য ২৫ হাজার টাকা অর্থদন্ড পেয়েছেন আবাহনী ফিটনেস ট্রেনার নজরুল ইসলাম। আর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে না আসায় কোচ মারিও লেমোসকেও গুনতে হবে একই অঙ্কের জরিমানা। এছাড়াও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অর্থদন্ড পেয়েছেন উত্তর বারিধারার সহকারি ম্যানেজার জাহাঙ্গীর আলম ও গোলকিপার কোচ শওকত আলী।

কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচে অবৈধভাবে মাঠে মোহামেডান সমর্থকদের প্রবেশ ও রেফারিকে হত্যার হুমকি দেয়ায় ক্লাবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ম্যাচ লাইনআপ দিতে দেরি করায় শেখ জামালখে ১৫ হাজার আর ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলন বর্জন করায় সাইফ স্পোর্টিংকে দিতে হবে ২৫ হাজার টাকা অর্থ জরিমানা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102