ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাম্পের পক্ষে কথা বললেন মেরকেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৫৮ বার পঠিত

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

গত চার বছরে ট্রাম্পের সঙ্গ একাধিকবার মেরকেলের মতবিরোধ দেখা দিলেও ক্যাপিটলের ঘটনার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়ায় চিন্তা বেড়েছে জার্মান চ্যান্সেলরের। তার মুখপাত্র জানিয়েছেন, চ্যান্সেলর মনে করেন, মতপ্রকাশের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। তাই চ্যান্সেলরের মনে হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া ঠিক হয়নি।

ট্রাম্পের অনেক টুইট ঠিক নয়, এটি মেরকেলও জানেন। তা সত্ত্বেও মতপ্রকাশের অধিকার নিয়ে কোনো বেসরকারি সংস্থা সিদ্ধান্ত নিতে পারে না, সরকারই আইন মেনে সিদ্ধান্ত নিতে পারে।

ক্যাপিটলর ঘটনায় পাঁচজনের মৃত্যুর পরই টুইটার ও ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। ওই সংঘর্ষে পুলিশসহ মোট ছয়জন প্রাণ হারায়। ট্রাম্পের টুইটের ফলে আরও সহিংস ঘটনা ঘটতে পারে এ যুক্তি দেখিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে টুইটার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102