ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাটগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রামে এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে রেজোয়ান হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ১১ জানুয়ারি সোমবার দিবাগত রাতে উপজেলার রাধানাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা-মা ক্ষেতে কাজে যাওয়ায় বাড়িতে একা থাকত পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। গত ২৬ ডিসেম্বর এ সুযোগে প্রতিবেশী রেজোয়ান বাড়িতে প্রবেশ করে একা পেয়ে মেয়েটিকে জোরপুর্বক ধর্ষণ করে।

পরে মেয়েটি তার পরিবারকে জানালে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা চালায় অভিযুক্তের পরিবার। অবশেষে ১১ জানুয়ারি সোমবার মেয়েটির মা বাদী হয়ে পাটগ্রাম থানায় রেজোয়ানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি আমলে নিয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত রেজোয়ানকে রাতেই গ্রেফতার করে। মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102