ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের বিরুদ্ধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত
ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা পুলিশের নির্যাতনের শিকার এক বৃদ্ধা সংবাদ সম্মেলন করেছেন। তিনি সেখানে নির্যাতনের বর্ণনা দিয়ে অঝোরে কেঁদেছেন। ওই বৃদ্ধার নাম খোদেজা খাতুন (৭০)। তিনি মুক্তাগাছার কুতুবপুর গ্রামের বাসিন্দা।

১২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খোদেজা খাতুন তিনিসহ তার পরিবারের সদস্যদের প্রতি পুলিশি নির্যাতনের অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে বৃদ্ধা খোদেজা খাতুন বলেন, জমি সংক্রান্ত বিরোধে গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে পুলিশ তাকেসহ ছেলে আবু বক্কর সিদ্দিক, আব্দুর রাজ্জাক এবং ছেলের স্ত্রী সুলতানা বেগমকে থানায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরে তাদের সাড়ে ৬ শতাংশ জমি প্রতিবেশী মানিক মিয়াকে দলিল করে দিতে চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।

পরে ১ জানুয়ারি বিকেলে মানিক মিয়া মারপিট ও চুরির অভিযোগ এনে ৬ জনের নামে মামলা করে। পরে তাদের আদালতে পাঠায় পুলিশ। সেই সুযোগে মানিক মিয়া জমিটি দখল করে সীমানা দেয়।

সংবাদ সম্মেলনে খোদেজা খাতুনের ছেলে ও মেয়েরা উপস্থিত ছিলেন।

খোদেজা খাতুনের ছেলে আবু বক্কর সিদ্দিক বলেন, জমিতে তার মা ধান আবাদ করে চলত। আমাকে কারখানা করে কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলে এলাকার চিকু, সুরুজ, শরীফুল ইসলাম, হীরা, বাবুল এবং শাজাহান জমিটি মানিক মিয়াকে দানপত্র দলিল করে দিতে বলে। পরে ৭০ হাজার টাকার বিনিময়ে জমিটি দানপত্র দলিল করে দেই। কিন্তু এক বছর হয়ে গেলেও জমিতে কোনো কারখানা হয়নি। জমির মূল্য অনুযায়ী টাকা না দিয়ে তারা দখল করেছে। জমিটি সাব কবলা করে দিতে আমার মাকে চাপ সৃষ্টি করে। এ নিয়েই তাদের সঙ্গে দ্বন্দ্ব হয়। পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের ধরে নিয়ে মারপিট করে মামলা দিয়েছে। পরে তিনদিন জেল কাটার পর জামিনে বের হয়েছি। এখনও তারা নানা ভাবে হুমকি দিচ্ছে।

অভিযুক্ত মানিক মিয়া জানিয়েছেন, সাড়ে ৬ শতাংশ জমি আবু বক্কর সিদ্দিকের কাছ থেকে ক্রয় করেছেন। পরে জমিটি উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন। এ নিয়ে এলাকায় দরবারও হয়েছে। তাতে কোনো লাভ হয়নি। এখন জমিতে বাউন্ডারি দিয়ে দখল করা হয়েছে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গত এক বছর আগে খোদেজা খাতুনের ছেলে আবু বক্কর সিদ্দিক জমিটি মানিক মিয়ার কাছে বিক্রি করলেও তা দখলে নিতে পারেনি। তাই তাদের সহযোগিতা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102