ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীকে প্রায় ছয় মাস আটকে রেখে পতিতাবৃত্তি, ধর্ষণের অভিযোগ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

মোংলার পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার স্কুলছাত্রীকে প্রায় ছয় মাস আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করাসহ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর নিকটাত্মীয় ও তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। একই সঙ্গে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে সাতজনকে আসামি করে মামলা করে স্কুলছাত্রী। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আ. রশিদের মেয়ে শারমিন বেগম (২৫), দেনছের আলীর মেয়ে শিউলী বেগম (৩৮) ও শিল্পী বেগম (৩৬) এবং দেলোয়ার হোসেন (৩০)। এ ছাড়া বাকি আসামিরা হলেন, মো. আলী হোসেন (৩৮) ও তায়েবা বেগম (৩০)। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তাদের সবার বাড়ি কাইনমারী ও সিগনাল টাওয়ার এলাকায়।

পুলিশ আরো জানায়, করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকায় বেড়ানোর কথা বলে শরণখোলা থানার ধানসাগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় ওই ছাত্রীকে। সেখানে প্রায় ছয় মাস ছাত্রীকে মাদকসেবন করিয়ে ও ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করাত তারা। এ ছাড়া ওই কিশোরীকে আত্মীয় দেলোয়ার পাটোয়ারীও ধর্ষণ করেছে বলে মামলায় বলা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, গত ১১ জানুয়ারি কিশোরীর মা-বাবা তাকে সেখান থেকে উদ্ধার করে। ১২ জানুয়ারি সন্ধ্যায় ওই কিশোরী বাদী হয়ে সাতজনকে আসামি করে ধর্ষণ, মাদক সেবন ও ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করানোর অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102