ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে বিএনপির নির্বাচনী সভায় নৌকার সমর্থকদের হামলার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় নৌকার সমর্থকদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রচারণার শুরু থেকেই হামলা ও বাধার সম্মুখিন হচ্ছেন বলে অভিযোগ করে বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক সানু।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, টাঙ্গাইল পৌরসভার ১ নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনালের উত্তর পাশে মঙ্গলবার সন্ধ্যায় তাদের নির্বাচনী পথসভা ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ। এছাড়া দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

সভা চলাকালে ২০-২৫ জন লোক নৌকার মিছিল নিয়ে হামলা করে। এ সময় তারা পেছনের চেয়ার ভাঙচুর করে এবং বিএনপির কর্মী-সমর্থকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বিএনপির লোকজন প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সভাস্থলে গিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং নেতা-কর্মীদের উপর হামলা চালায়। ফলে তাদের পথসভা পণ্ড হয়ে যায়। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মাহমুদুল হক সানু।
এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল অভিযোগ করেন, পৌর বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের পোস্টার ছিড়ে ফেলাসহ নানা হুমকি ধামকি দিচ্ছে। সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, আলী ইমাম তপন, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলিসহ জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102