ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছেলেসহ অনন্ত জলিলের ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৬৩ বার পঠিত

চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও ব্যবসায়ী অনন্ত জলিল। নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করেন তিনি। এবার ট্রেডমিলে হাঁটার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনন্ত জলিলের।

ভিডিওতে দেখা গেছে, কালো পোশাকে ট্রেডমিলে হাঁটছেন অনন্ত জলিল। তার পাশে হাটছেন ছোট্ট আরিজ। শুধু হাঁটাই নয়, বাবার সঙ্গে বিভিন্ন আলাপচারিতায়ও মেতে উঠেছেন আরিজ। ভিডিওর ক্যাপশনে অনন্ত লিখেছেন, ‘বছরের প্রথম সকালে ছেলেকে সাথে নিয়ে মর্নিং ওয়াক।’

প্রকাশের পর ইতিবাচক এবং নেতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেছে ভিডিওর কমেন্টস ঘরে। নেটিজেনদের অনেকে ‘শুভ কামনা’ জানিয়েছেন বাবা ছেলের জন্য। আবার কেউ করেছেন কটূ আক্রমণ।

এদিকে, সম্প্রতি শেষ করেছেন ‘দিন-দ্য ডে’ শিরোনামের একটি সিনেমার চিত্রায়ণ। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অনন্তর বিপরীতে ছিলেন বর্ষা। এছাড়া তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমা নির্মাণ করবেন তিনি। এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এ সিনেমাতেও অনন্ত জলিলের বিপরীতে থাকবেন বর্ষা।

২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিলের। ইফতেখার চৌধুরী পরিচালিত এ সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা ও ববি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102