ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবা বিক্রেতাদের ধরতে গিয়ে ডিবির ‘সোর্স’ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

খুলনা মহানগরীতে মাদক বিক্রেতাদের গ্রেফতারের সময় ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের এক ‘সোর্স’ নিহত হয়েছেন। নিহতের নাম মো. শফিকুল ইসলাম (৩৫)।

মঙ্গলবার রাত ১১টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জখম হয়েছেন আরও দুই ‘সোর্স’।

লবণচরা থানার ওসি সমীর কুমার সরদার জানান, রাত ১১টার দিকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও তিন সোর্সসহ গোপন খবরের ভিত্তিতে ক্রেতা সেজে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকার বাহাদুর লেনে অভিযানে যায়।

গোয়েন্দা পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা অতর্কিতভাবে মহানগর ডিবি পুলিশ ও ‘সোর্সের’ ওপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের এএসআই ও দুই ‘সোর্স’ গুরুতর জখম হন।

তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানে চিকিৎসাধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102