ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে ধর্ষকের ৪২ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে ধর্ষিতা কিশোরীর আত্মহত্যার ঘটনার মামলার রায়ে ধর্ষকের ৪২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে, জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রুস্তম আলী এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা যায়, ২০১২ সালের ৩০ জুন দুপুরে জয়পুরহাটের হরিপুর উত্তরপাড়া গ্রামের কিশোরী খাতিজা বেগম বাড়ির পাশে নিজেদের ক্ষেতে যায়। সেখানে মেয়েটিকে একা পেয়ে একই গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ রানা তাকে জোর করে সেখান থেকে পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। সেসময় খাতিজার চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে মাসুদ রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ঘটনার জেরে লোকলজ্জা ও অভিমানে একদিন পর ২ জুলাই খাতিজা নিজ শয়নকক্ষে বিষপানে আত্মহত্যা করে। এ ব্যাপারে খাতিজার বাবা হেলালুদ্দিন বাদী হয়ে পর দিন ৩ জুলাই জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ধর্ষকের বিরুদ্ধে ৪২ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। তবে ধর্ষণের পর থেকে ধর্ষক মাসুদ রানা এখন পর্যন্ত পলাতক থাকায় রায়ের সময়ও তিনি অনুপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102