ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘পি কে হালদারের ৬২ সহযোগীর কাছ থেকে ১,০৫৭ কোটি টাকা জব্দ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

অর্থ লোপাটের ঘটনায় পি কে হালদারের ৬২ জন সহযোগীর সন্ধান পাওয়া গেছে। তাদের কাছ থেকে ১ হাজার ৫৭ কোটি টাকা জব্দ হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার।

বৃহস্পতিবার দুপুরে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

দুদক সচিব জানান, পি কে হালদারের বিষয়টি এখন অনেক বড়। বিভিন্ন জনের মাধ্যমে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন সূত্র আছে। আমরা এরই মধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি। মোটামুটি ৬২ ব্যক্তির সঙ্গে তার লিংক বা সূত্র পাওয়া যায়। এ পর্যন্ত ১০৫৭ কোটি ৮০ লাখ টাকা জব্দ বা ফ্রিজ করা হয়েছে। এসময় বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুদক দ্রুততম সময়ের মধ্যে চায় বলে জানান দুদক সচিব।

এর আগে, পি কে হালদারের ৭০ থেকে ৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধানের কথা জানায় দুদক। গত ২০ ডিসেম্বর দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, পি কে হালদারের এসব গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে।

পি কে হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা রয়েছেন। মাঝে একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চাইলেও দেশে ফিরলে গ্রেপ্তার হতে হবে হাইকোর্টের এমন আদেশের পর অসুস্থতার কথা বলে আর ফেরেননি তিনি।

গত ৩ ডিসেম্বর পি কে হালদারের কানাডার হোল্ডিংয়ের ঠিকানা বাংলাদেশ সরকারকে জানায় কানাডা সরকার। এরপর সেদিন জানানো হয়, যেকোনো দিন পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102