ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাইডেনের শপথ নির্বিঘ্ন করতে ২০ হাজার সেনা মোতায়েন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৫৪ বার পঠিত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নির্বিঘ্নে করতে ২০ হাজারের বেশি ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে ওয়াশিংটনে। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ২০ জানুয়ারি ভয়াবহ সহিংস বিক্ষোভ দেখাতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। সেই শঙ্কা থেকেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

ফোর্বসের খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে শহর জুড়ে ১৫ হাজার সেনা মোতায়েনের বিষয় জানানো হয়। তবে বুধবার ডি. সি পুলিশের প্রধান রবার্ট জে কনটি থ্রি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আরও ৫ হাজার সেনা অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

গত ৬ জানুয়ারি ক্যাপিটলে তাণ্ডবের পর এই শপথ অনুষ্ঠনে আর কোনো ঝুঁকি নিতে চায় না মার্কিন প্রশাসন।

মিলিটারি টাইমসের খবরে বলা হয়, শপথ উপলক্ষে মোতায়েন হতে যাওয়া ফোর্স আফগানিস্তান ও ইরাকে এখন যত সোনা মোতায়েন রয়েছে তার দ্বিগুণ।

ইতিমধ্যে ক্যাপিটল হিলের আশপাশে ১৫ হাজার সেনাকর্মী মোতায়েন করা হয়েছে। ২০ তারিখের আগে সেখানে যোগ দেবে আরও ৫ হাজার সেনা। শুধু যে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে তাই নয়, ক্যাপিচটল হিলের চারধারে আটফুট উঁচু ধাতব দেওয়াল তৈরি করা হয়েছে।

সব সেনা সদস্যদের হাতে দেওয়া হয়েছে মারাত্মক অস্ত্র। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে এত সেনা সমাবেশ এর আগে কখনও দেখা যায়নি।

ন্যাশনাল গার্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এক্সপ্লোসিভ ডিভাইস, পাইট বোম্বস এবং ককটেলও থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তা প্রয়োগ করা হবে। আর এসব পরিকল্পনা রাখা হচ্ছে বাইডেনের শপথ অনুষ্টান ঘিরে।

আগামী ২০ জানুয়ারি প্রায় ১৬টি গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ করার কথা জানিয়েছে পুলিশকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102