ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাটক্ষেতে ধর্ষিত কিশোরীর আত্মহত্যা, যুবকের ৪০ বছরের জেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

জয়পুরহাটে খাতিজা খাতুন (১৩) নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মাসুদ রানা নামে এক ব্যক্তিকে ৪০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ রায় দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, জয়পুরহাট সদরের হরিপুর উত্তর পাড়া গ্রামের তাজিম উদ্দীনের ছেলে মাসুদ রানা (৩৬)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ জুন দুপুরে জয়পুরহাট সদরের হরিপুর উত্তর পাড়া গ্রামের হেলাল উদ্দীনের মেয়ে খাতিজা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশের একটি পাটক্ষেতে যায়। এ সময় মাসুদ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনার পর খাতিজা ২ জুলাই বিষ পান করলে তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের বাবা হেলাল উদ্দীন বাদী হয়ে ৩ জুলাই জয়পুরহাট থানায় মামলা দায়ের করলে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ওই বছরই ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাত স্বাক্ষীর জবানবন্দি শেষে বিচারক এ রায় দেন।

এ বিষয়ে জয়পুরহাটের সিনিয়র আইনজীবী নন্দ কিশোর আগরওয়ালা জানান, মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক। তবে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102