ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোটের দু’দিন আগে মেয়রের মৃত্যু, নির্বাচন স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র ও পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকার বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য সৈয়দপুর পৌর নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর সাবেক মেয়র ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি আখতার হোসেন বাদলের জানাজা শেষে বাড়ি ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন আমজাদ হোসেন। চিকিৎসকের পরামর্শে তাকে পরের দিন ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডায়াবেটিস, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত চিকিৎসা চলছিল। এমতাবস্থায় তার ফুসফুসে পানি জমাসহ কিডনিজনিত সমস্যা দেখা দেয়। গত ১০ দিন আগে তার করোনা পজিটিভ হলে চিকিৎসকদের পরামর্শে বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। এক সপ্তাহ সেখানে তিনি নিবিড় পরিচর্যায় ছিলেন। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়। এমতাবস্থায় তিনি বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। তিনি স্ত্রী, ছেলে ও ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৯০ সালে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি সৈয়দপুর পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচন করে ১৯৯৩ ও ১৯৯৯ সালে পরপর দুবার জয়ী হন। পরে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে তিনি আবারও সৈয়দপুর পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২০১১ ও ২০১৫ সালে মেয়র নির্বাচিত হন। এ পদে দায়িত্বরত অবস্থায় চলতি দ্বিতীয় দফার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হলে তিনি আবারও মেয়র পদে প্রার্থী হন। তবে এবার তিনি বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এতে তিনি নারিকেল গাছ প্রতীক প্রাপ্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন।

তবে তফসিল ঘোষণার পর থেকেই তিনি অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যে কারণে নির্বাচনের কোনো কার্যক্রমেই তিনি উপস্থিত ছিলেন না। শেষ পর্যন্ত তিনি মারা যাওয়ায় সৈয়দপুর পৌর নির্বাচন স্থগিত হলো।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম মেয়র পদে নির্বাচন বাতিল করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। গণবিজ্ঞপ্তির প্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন ভোট হবে কি হবে না।

এদিকে মরহুমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে যে, আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ মরহুম আমজাদ হোসেন সরকারের লাশ সৈয়দপুরে আনা হবে এবং শুক্রবার বাদ জুমা পাটোয়ারীপাড়ার তার প্রতিষ্ঠিত মকবুল হোসেন বিএম কলেজ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102