ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিজিবির করা মানহানি মামলায় নারী এনজিও কর্মীর জামিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

কক্সবাজারে নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) দায়েরকৃত ১০০ কোটি টাকার মানহানি মামলায় নারী এনজিও কর্মী ফারজানা আক্তার (২৬) কে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তার জামিন মঞ্জুর করেন আদালত।

ফারজানা আক্তারের আইনজীবী এডভোকেট আবদুস শুক্কুর জানান, ভিকটিম নির্যাতনের শিকার। আদালত বিষয়টি আমলে নিয়ে জামিন মঞ্জুর করেছেন। মামলা শেষে আমার ভিকটিম নির্দোষ প্রমাণিত হবে।

বিজিবির পক্ষের আইনজীবী এডভোকেট সাজ্জাদুল করিম জানান, আদালত জামিন দিতে পারেন। তাই বলে মামলা শেষ হয়নি। তিনি আদালতে দোষী প্রমাণিত হবেন। মামলার পরবর্তী তারিখ আগামী ১০ মার্চ নির্ধারণ করেছেন আদালত।

গত ২০২০ সালের ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিওকর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ওই এনজিওকর্মী। ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার আসামির বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে বিজিবির নায়েব সুবেদার বাদি মোহাম্মদ আলি মোল্লা।

মামলাটি আদালত পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন। পরে টেকনাফ থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। গত ২২ নভেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেন বিচারক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102