ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিট কয়েনের প্রতারণায় রায়হানের কোটি টাকার গাড়ি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

অনলাইনে অবৈধ ভার্চুয়াল মুদ্রা বিট কয়েন কেনা-বেচা প্রতারক চক্রের অন্যতম হোতা রায়হান হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছ থেকে এ ভার্চুয়াল প্রতারণার কাজে বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে র‌্যাব-১ এর একটি দল গাজীপুরের কালিয়াকৈরে এ অভিযান চালায়। র‌্যাব কর্মকর্তারা বলছেন, রায়হান অনলাইনের মাধ্যমে বিট কয়েন বিক্রির কথা বলে মানুষে কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সেই টাকা থেকে সম্প্রতি এক কোটি ৭ লাখ টাকা দিয়ে অডি গাড়ি কিনেছিলেন।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে দেশে অনলাইনে নিষিদ্ধ ভার্চুয়াল মুদ্রা কেনা-বেচা করছেন কিছু লোক। এর মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করেন। ওই চক্রটিকে চিহ্নিত করতে র‌্যাবের সাইবার মনিটরিং সেলের মাধ্যমে অনলাইন পেট্রোলিং শুরু হয়। অধিকতর নজরদারির মাধ্যমে ওই চক্রের হোতা রায়হানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নিজের নামে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ২২টি সিম কার্ডসহ বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর উপ অধিনায়ক মেজর গাজী আশিকুর রহমান জানান, অনলাইনে ভার্চুয়াল মুদ্রা বিট কয়েনের মাধ্যমে লোকজনের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করতেন রায়হান। তার সঙ্গে একজন পাকিস্তানি নাগরিকও রয়েছেন। এ চক্রটি মানি লন্ডারিং ও ক্রেডিট কার্ড হ্যাকিংও করে থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102