ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেতুতে ফাটল, ঢাকা-আরিচা মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের সালেহপুর সেতুতে ফাটল দেখা দেয়ায় এক লেনে চলছে যানবাহন। এতে সড়কের দুই পাশে প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন মানুষ।

বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মাহসড়কের ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দুটি লেনেই যানজটের সৃষ্টি হতে থাকে। সর্বশেষ রাত ১০টার দিকে জানা গেছে, ঢাকাগামী লেনে হেমায়েতপুর থেকে সালেহপুর সেতু পর্যন্ত ছয় কিলোমিটার ও আরিচাগামী লেনে সালেহপুর থেকে শ্যামলী পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে, দুপুরে সালেহপুর সেতুর সাভার থেকে ঢাকাগামী লেনের বাম পাশের অংশটি দেবে যায়। দেবে যাওয়ার ফলে সেতুতে কিছুটা ফাটল সৃষ্টি হয়। এরপর থেকে ঢাকামুখী যানবাহনগুলোকে সাভারমুখী লেন দিয়ে পারাপার করানো হচ্ছে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সবুর খান বলেন, দুপুর থেকেই সালেহপুর সেতুর ফাটলটি দেখা গেছে। পরে নিরাপত্তার জন্য আরিচামুখী লেন দিয়ে সব পরিবহন পারাপার করানো হচ্ছে। পরিবহনগুলোর নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দায়িত্বে রয়েছে।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা বলেন, যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে৷ মহাসড়কটি দিয়ে উত্তর-পশ্চিম অঞ্চলের জেলার পরিবহন চলাচল করাতে অল্প সময়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তবে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102