ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধানক্ষেতে নিয়ে শিশুর শ্লীলতাহানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

জামালপুর সদরের ঘোড়াধাপে ফুসলিয়ে ধানক্ষেতে নিয়ে সাত বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্দচিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক হাবিবুর রহমান ফরহাদ বন্দচিথলিয়া গ্রামের শেখ বাড়ির আব্দুল হামিদের ছেলে।

ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, বুধবার দুপুরে সাত বছরের শিশুকে ফুসলিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে যায় বখাটে ফরহাদ। এরপর তার শ্লীলতাহানি করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ফরহাদ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে ফরহাদকে ধরার জন্য ঘোড়াধাপ বাজারসহ বিভিন্ন স্থানে পাহারা বসান প্রতিবেশীরা।

ঘণ্টাখানেক পর বিকেলে স্থানীয় ঘোড়াধাপ বাজারে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে উঠে পালানোর সময় ফরহাদকে আটক করে পুলিশ। এ সময় স্থানীয়রা তাকে গণধোলাই দেয়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ টিপু সুলতান বলেন, সাত বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অভিযোগে ফরহাদকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। গুরুতর অসুস্থ শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102