ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেখা মিলল বিশালাকৃতির বিরল প্রজাতির ‘ময়ূরপঙ্খী’র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

সিলেটের বন্দরবাজারের জালালবাজারে আয়োজিত মেলায় বিশালাকৃতির ‘ময়ূরপঙ্খী’ নামক সামুদ্রিক প্রজাতির ৩টি মাছ উঠেছে। কেটে প্রতি কেজি বিক্রি হচ্ছে এক হাজার টাকা
‘জালালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী মাছের মেলার শেষ দিন ছিল বুধবার।

মেলায় হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে উঠা নানা প্রজাতির দেশি টাটকা মাছের পাশাপাশি পরিচিত-অপরিচিত নানা প্রজাতির মাছ কিনতে ক্রেতারা ভিড় জমান।

মেলার আকর্ষণ ছিল চট্টগ্রামের সামুদিক মাছ ‘ময়ূরপঙ্খী’। আব্বাস উদ্দিন নামের এক বিক্রেতা এ প্রজাতির মাত্র ৩টি মাছ এনেছেন মেলাতে। এর মধ্যে ২টি বিক্রি হয়ে গেছে গত দুইদিনে। বুধবার তৃতীয়টি সাজিয়ে রেখেছেন থালায়।

আব্বাস উদ্দিন বলেন, বিরল প্রজাতির ‘ময়ূরপঙ্খী’ মাছ মাত্র ৩টি এনেছিলাম সিলেটে। সিলেটে এ মাছ সচরাচার পাওয়া যায় না। ‘ময়ূরপঙ্খী’ কেটে প্রতি কেজি মাছ বিক্রি করছি এক হাজার টাকা করে। তবে প্রথমটি কেটে এক হাজার টাকা করে বিক্রি করলেও দ্বিতীয় পুরো মাছই নিয়ে গেছেন একজন ক্রেতা। মাছটি ছিলো ১৮ কেজি। ১৫ হাজার টাকায় নিয়ে গেছেন তিনি। আর প্রথম মাছের ওজন ছিলো ৪২ কেজি। সেটি কেটে ৪২ হাজার টাকা বিক্রি করেছি।

আব্বাস উদ্দিনকে বলেন, তৃতীয় ‘ময়ূরপঙ্খী’র ওজন ২৫ কেজি। এটিও কেটে বিক্রির ইচ্ছে আছে।

মেলা ঘুরে দেখা যায়, ‘ময়ূরপঙ্খী’ ছাড়াও ছিলো বিশাল আকৃতির বোয়াল, রুই, কাতলা, কালিয়া, বাঘ, আইড়, রূপচাঁদাসহ বিভিন্ন প্রজাতির মাছ। এছাড়াও মেলায় বিক্রেতারা সাজিয়ে রেখেছেন নদী ও হাওড় থেকে আহরণকৃত সুস্বাদু ছোট মাছ।

জসিম উদ্দিন নামের একজন ক্রেতা জানান, হাওর ও নদীতে বেড়ে উঠা ফরমালিনমুক্ত টাটকা মাছ কিনতে তিনি এ মেলায় এসেছেন। এছাড়াও অনেকেই এসেছেন পরিবার-পরিজন নিয়ে মাছ কিনতে। বুধবার শেষ দিন হওয়ায় গত দুইদিনের চেয়েও এদিন মেলায় ছিল ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102