ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

টেকনাফের নয়াপাড়া-মোছনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাঁচ শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।

এ ঘটনায় ৩০ জন নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় ঘর হতে কোনো পরিবার মালামাল বের করতে পারেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রোহিঙ্গারা জানিয়েছেন, ক্যাম্পের ই-ব্লকের একটি বাড়ির গ্যাসের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টেকনাফ-উখিয়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে উখিয়া টেকনাফের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনের সূত্রপাত এখনো সঠিক কারণ নির্ণয় করা যায়নি। তবে কেউ কেউ গ্যাসের চুলা থেকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান সরকার জানিয়েছেন, আগুনের ঘটনায় সাড়ে পাঁচশত ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102