ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রাম্য মাতবর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় স্থানীয় গ্রাম্য মাতবর হারুন জমাদ্দার নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার বিদগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার দুর্গম চরাঞ্চলের প্রতিবন্ধী তরুণীকে ফুসলিয়ে খেলার মাঠে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় আজিজুল মৃধার ছেলে রাসেল মৃধার বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী, তার বাবা এবং বোন পরদিন সকালে মামলা করতে টঙ্গীবাড়ী থানার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। কিন্তু স্থানীয় মাতবর হারুন জমাদ্দার এবং মজিবুর মৃধা বিচারের আশ্বাস দিয়ে তাদের বাড়ি ফেরত পাঠান। এরপর ১০ দিন ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে নিজ বাড়িতে আটকে রেখে মীমাংসার আশ্বাস দিয়ে উৎকোচ গ্রহণ এবং এক পর্যায়ে তাদের মামলা না করতে বিভিন্নভাবে হুমকি দেন।

পরে টঙ্গীবাড়ী থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ও তার পরিবারকে থানায় নিয়ে আসেন। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষক রাসেল মৃধা, গ্রাম্য মাতবর হারুন জমাদার ও মজিবর মৃধার নামে অভিযোগ করেন। পরে সেটি নিয়মিত মামলা হয়।

টঙ্গীবাড়ী থানার ওসি হারুন অর রশিদ বলেন, গ্রাম্য বিচারক হারুন জমাদ্দারকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102