ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিংড়ায় গৃহবধূকে চিকিৎসার নামে অচেতন করে ধর্ষণ, কবিরাজ আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় চিকিৎসার ফাঁদে ফেলে চেতনানাশক ঔষধ খাইয়ে এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগে নুরুজ্জামান (৩৫) নামের এক কবিরাজকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের সরকারপাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়। আটক কবিরাজ সরকারপাড়ার শাজাহান আলীর ছেলে বলে জানা গেছে।

সিংড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিতা গৃহবধূ (২৭) এর প্রায় ৯বছর পূর্বে সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা মহল্লায় বিয়ে হয়। বিয়ের দীর্ঘ দিন পেরিয়ে গেলেও তার কোন সন্তান না হওয়ায় স্থানীয়দের পরামর্শে গ্রাম্য কবিরাজ নুরুজ্জামান এর কাছে চিকিৎসা নিতে যান ওই গৃহবধূ।

এই সুযোগে কবিরাজী চিকিৎসার কথা বলে গত ৫ই জানুয়ারি গৃহবধুকে ঔষধ দিয়ে অচেতন করে ধর্ষণ করে কথিত কবিরাজ নুরুজ্জামান।

পরে কবিরাজ নুরুজ্জামানকে আটকে রাখা হলে মাত্র ১০হাজার টাকা জরিমানা করে বিষয়টি রাতারাতি ধামাচাপা দেয় স্থানীয় কয়েকজন যুবক। আর ছেড়ে দেয়া হয় কথিত কবিরাজকে। পরে ওই ধর্ষিতা গৃহবধু সিংড়া থানায় মামলা দায়ের করেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে ধর্ষিতার পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। বৃহস্পতিবার কথিত কবিরাজ নুরুজ্জামানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102