ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অর্থ আত্মসাৎ মামলায় ইসলামপুরে গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

জামালপুরের ইসলামপুরে অর্থ আত্মসাৎ মামলায় জে.জে.কে.এম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালত এ আদেশ দেয়।

জানা গেছে, ২৩ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক মো. শামসুল আলম গত বছরের ১৩ আগস্ট অধ্যক্ষের বিরুদ্ধে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

মামলাটি তদন্তের ভার দেয়া হয় পিবিআইকে। তদন্তে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে আদালত আব্দুস সালামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই মামলায় জামিনে ছিলেন তিনি।

বৃহস্পতিবার জামিনের মেয়াদ শেষ হলে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন আব্দুস সালাম। বিচারক জুলফিকার আলী খান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত বছরের ২ ফেব্রুয়ারি অধ্যক্ষ মো.আব্দুস সালামকে তিস্তা এক্সপ্রেস ট্রেনের কেবিনে এক নারীসহ আপত্তিকর অবস্থায় আটক করে রেলওয়ে পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102