ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রায় ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন।
আটকরা হলেন- চট্টগ্রাম জেলার পটিয়া থানার শেয়ারিপাড়া গ্রামের মো. সাবের (২৬) এবং কক্সবাজারের টেকনাফের জাদিমোড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. করিম মোল্লা (২১)।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর দমদমিয়া বিওপি’র বিশেষ টহল দল বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র অধীন জালিয়ারদ্বীপ এলাকায় অবস্থান নেয়।

গভীর রাতে দুজন ইয়াবা পাচারকারী অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে মিয়ানমার হতে নাফ নদী সাঁতরিয়ে জালিয়ারদ্বীপে এসে অবস্থান নেয়। পরবর্তীতে বিজিবি টহলদলটি সকাল সাড়ে ৮টার দিকে জালিয়ারদ্বীপ এলাকায় তল্লাশি অভিযান চালায় এবং দুটি প্লাস্টিকের বস্তাসহ দুজনকে আটক করে।

পরবর্তীতে আটকদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তাগুলো তল্লাশি করে ২ কোটি ৭০ লাখ টাকার ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

আটক আসামিদের কাছ থেকে জব্দ করা ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102