ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁওয়ে টিসিবি’র এজেন্টকে কারাদণ্ডসহ জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

ঠাকুরগাঁয়ে আইন অমান্য করে একই ব্যক্তির কাছে ১৮ জনের নামে বিভিন্ন পণ্য বিক্রির দায়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র জেলা এজেন্ট বিসমিল্লাহ ট্রেডার্স-এর স্বত্বাধিকার জাফর হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুইশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রির সময় আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম এ দণ্ড প্রদান করেন।

তিনি জানান, দণ্ডিত ব্যক্তি সরকারি নির্দেশনা ও আইন অমান্য করে একই ব্যক্তির কাছে ১৮ জনের নামে টিসিবি’র পণ্য বিক্রি করছিলেন। কিন্তু দণ্ডিত এজেন্ট তাদের কোনও তালিকা দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাঁর অপরাধ স্বীকার করেছেন।

এছাড়াও এসময় উপস্থিত অসংখ্য ক্রেতা ও ভোক্তাগণ অভিযোগ করে বলেন, অভিযুক্ত এজেন্ট বাধ্যতামূলকভাবে প্রতিটি ক্রেতার কাছে ১০/১৫ কেজি পিঁয়াজ ছাড়া অন্য কোনও প্রয়োজনীয় পণ্য বিক্রি/সরবরাহ করছিলেন না। এতে অনেক ক্রেতা ও ভোক্তা খালি হাতে ফিরছেন এবং হয়রানীর শিকার হচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102