খুলনায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে গল্লমারী জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সিকদার পেট্রল পাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন বাবা-ছেলে হতে পারে। তাদের সঙ্গে খেজুরের রসের বোতল ছিল।
হরিণটানা থানার ওসি মো. এনামুল হক বলেন, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।