ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকায় করোনা আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সদস্য হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত; তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

বাংলাদেশে আসার পর করা প্রথম টেস্টে তার নেগেটিভ রেজাল্ট আসলেও দ্বিতীয় টেস্টে পজিটিভ এসেছে। শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

গেল বুধবার করা করোনা পরীক্ষায় এই লেগ স্পিনারের পজিটিভ রেজাল্ট আসে। যদিও তার কোনো উপসর্গ নেই। আপাতত তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের চিকিৎসক প্রাইমানন্দ সিংয়ের তত্ত্বাবধানে আছেন।

বাংলাদেশে আসার পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিটি সদস্যই আলাদাভাবে আছেন। ইংল্যান্ড হয়ে বাংলাদেশে আসায় তাদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়।

বিসিবির কোভিড প্রোটোকল অনুযায়ী তিন দিনের ব্যবধানে দুই বার করোনা নেগেটিভ ফল আসলেই কেবল মাঠে নামার অনুমতি দেয়া হবে। সে অনুযায়ী হেইডেন ওয়ালশ ছাড়া বাকি ক্রিকেটারদের করোনা নেগেটিভ আসায় বৃহস্পতিবার তারা প্রথমবারের মতো অনুশীলন করেন।

বাংলাদেশ সফরে আসার আগে এবং বাংলাদেশে পৌঁছানোর পর গেল ১১ দিনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতি সদস্যের চারবার করোনা পরীক্ষা করা হয়েছে। হেইডেন ওয়ালশ করোনা আক্রান্ত হওয়ায় আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।

আগামী ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102