ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাজ্যে গবেষণা: কোভিড আক্রান্ত হলে মিলবে ‘অন্তত ৫ মাসের সুরক্ষা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৬০ বার পঠিত

একবার কেউ কোভিড-১৯ আক্রান্ত হলে তার দেহে অন্তত পাঁচ মাসের জন্য ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে। তবে দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার পরও সেই ব্যক্তি ভাইরাস বহন করতে পারেন এবং তা ছড়িয়ে দিতে পারেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গতবছর জুন থেকে নভেম্বরের মধ্যে যুক্তরাজ্যজুড়ে স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর এ গবেষণা চালানো হয়।

একবার আক্রান্ত হলে ফের আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা তা নিয়ে ‘পাবলিক হেলথ ইংল্যান্ড’ সংস্থা পরিচালিত এ গবেষণার প্রাথমিক ফলে দেখা গেছে, কোভিড আক্রান্ত হয়ে যাদের দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে তাদের আবার আক্রান্ত হওয়ার ঘটনা বিরল।

গবেষণায় দেখা যায়, আগেই সংক্রমণের শিকার হওয়া ৬,৬১৪ জনের মধ্যে মাত্র ৪৪ জন ফের কোভিড-১৯ ‘পজিটিভ’ হয়েছেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই গবেষণার ফলে যা দেখা গেল তার মানে হচ্ছে, যারা ২০২০ সালের শুরুর দিকে মহামারীর প্রথম ঢেউয়ের সময় করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন, এখন তাদের ফের আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে।

আর শুধু তাই নয়, বিশেষজ্ঞরা এ বিষয়েও সতর্ক করেছেন যে, একবার যাদের সংক্রমণ হয়ে ন্যাচরাল ইমিউনিটি গড়ে উঠেছে, তারা হয়ত নাক এবং গলায় বহন করছে করোনাভাইরাসের নতুন ধরন, যা তারা নিজের অজান্তেই ছড়িয়ে দিতে পারে অন্যদের মধ্যে।

‘পাবলিক হেলথ ইংল্যান্ড’ এর গবেষণার নেতৃত্ব দেওয়া গবেষক সুজান হপকিনস বৃহস্পতিবার বলেছেন, “আমরা সবাই এখন জেনে গেছি যে, ভাইরাস সংক্রমণ হলে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে ঠিক কতদিনের জন্য এই অ্যান্টিবডি আবার ভাইরাসের সংক্রমণ রুখতে পারবে তা আমরা এখনও জানি না।”

তিনি আরও বলেন, “একবার করোনাভাইরাস সংক্রমণ হলে বেশ কিছুদিনের জন্য এ বিষয়ে কিছুটা নিশ্চিন্ত থাকা যেতে পারে যে, ফের মারাত্মক সংক্রমণ হবে না। তারপরও আবার ভাইরাস সংক্রমণ হওয়া এবং তা ছড়িয়ে দেওয়ার ঝুঁকি থেকেই যায়।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102