ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেতু দেখানোর কথা বলে, বন্ধুরা মিলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

লালমনিরহাটে তিস্তা সড়ক সেতু ও রেল সেতু দেখতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। তাকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীর বাবা লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি মামলায় অভিযুক্ত ওই আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে । গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর এলাকার ত্রিপদ রায়ের ছেলে রেস্টুরেন্ট ব্যবসায়ী নির্মল চন্দ্র রায় (২৮) ও লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকার তৈয়ব আলীর ছেলে আতিকুল ইসলাম (২৫)।

লালমনিরহাট সদর থানা পুলিশ জানান, নির্মল চন্দ্র রায় বৃহস্পতিবার দুপুরে তার প্রতিবেশী এক কিশোরীকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু ও রেল সেতু দেখানোর জন্য বেড়াতে নিয়ে আসে। সেতুপাড়ে বেড়ানোর একপর্যায়ে বন্ধু আতিকুলের সহায়তায় পাশের একটি গোডাউনে নিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করে নির্মল চন্দ্র ও তার বন্ধু। একপর্যায় কিশোরী কৌশলে গোডাউন থেকে বেরিয়ে পাশের সেতুপাড়ের টোলপ্লাজায় কর্মরত পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ তাৎক্ষনিকভাবে নির্মল চন্দ্র ও তার বন্ধু আতিকুলকে আটক করে।

পুলিশের সহায়তায় কিশোরীর বাবা খবর পেয়ে লালমনিরহাট সদর থানায় এ ঘটনায় আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আটকদের গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসঙ্গে ওই কিশোরীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

লালমনিরহাট সদর থানার (ওসি) শাহ আলম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102