ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আখাউড়ায় মেয়রপ্রার্থীকে জুতাপেটার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এক মেয়রপ্রার্থীর সমর্থকের বিরুদ্ধে আরেক প্রার্থীকে জুতাপেটার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের নাম সোহাগ মোল্লা। জুতাপেটার শিকার প্রার্থীর নাম নুরুল হক ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে এ ঘটনা ঘটে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলা সদরের সড়কবাজারে এ ঘটনা ঘটে। নুরুল হক ভূঁইয়াও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও একবার আখাউড়া পৌরসভার মেয়র ছিলেন।

জুতাপেটা করার ঘটনায় অভিযুক্ত সোহাগ মোল্লার বিরুদ্ধে রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল হক ভূঁইয়া। অভিযুক্ত সোহাগ আখাউড়া উপজেলার দেবগ্রামের কাদের মোল্লার ছেলে। মেয়রপ্রার্থী নুরুল হক ভূঁইয়া অভিযোগ করে বলেন, রাতে সড়কবাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম। সোহাগসহ আরও কয়েকজন দোকানে আসে। তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোয় সোহাগ আমাকে জুতাপেটা করে। আমি থানায় জিডি করেছি।

আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র ও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া তাকজিল খলিফা কাজল জানান, নুরুল হক ভূঁইয়াকে জুতাপেটা করার ঘটনা তিনি জানেন না। তিনি ঢাকায় আছেন। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। যদি সে দলের কেউ হয়ে থাকে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, নুরুল হক ভূঁইয়ার অভিযোগটি আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102